শিক্ষায় মনোবিজ্ঞান

আমাদের দেশের প্রতি প্রায় সবাই হতাশ।মনোবিজ্ঞানের চর্চা কম হওয়ায় এ সমস্যা বাড়ছেই আমি আজ ছোট্ট লেখার মাধ্যমে আমাদের দেশের প্রেক্ষাপটে শিক্ষা সম্পর্কে  সামন্য  কিছু কথা বলতে চাই।

শিক্ষকতার ক্ষেত্রে

শিক্ষকরা হলেন জাতি গঠনকারী, তাদের মাধ্যমে মূল্যবোধ ছড়ায়। তারা যদি শিক্ষাদানে অসচেতন হয়ে পড়েন তাহলে তা জাতির জন্য হুমকির চেয়ে কম কিছু নয়। শিক্ষকদের উচিৎ শিক্ষার্থীদের এমন উপায়ে শিক্ষা দান করা যাতে তারা শিক্ষার প্রতি আগ্রত উপলব্ধি করতে পারে, ভালোলাগা কাজ করে। 
দুঃখজনক ব্যাপার হলো আজ আমরা ঠিক উল্টো পরিস্থিতি দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের সিংহভাগ আজ ডিপ্রেশনে ভুগছে।
অনেকে মনে করেন এক্ষেত্রে কিছু করার নেই। আসলে ব্যাপারটা তেমন নয়। শিক্ষকদের মাঝে মনোবিজ্ঞানের চর্চা ও প্রয়োগের মাধ্যমে এসব সমস্যার সমাধান করা সম্ভব।





যা করতে হবে

প্রথমত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন শিক্ষকদের নিয়োগ দিতে হবে যারা তাদের নিজেদের ও শিক্ষার্থীদের আচরণ সম্পর্কে জ্ঞান রাখে অর্থ্যাৎ অনন্ত এ বিষয়ে মনোবিজ্ঞানীক জ্ঞান রাখে। এবং যদি তা সর্ব ক্ষেত্রে সম্ভব না হয় তাহলে নিয়োগের পর তাদের দক্ষ  মনোবিজ্ঞানীদের দ্বারা যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।

পড়াশুনার ব্যবস্থাকে এমনভাবে উপস্থাপন  করতে হবে যাতে তা আকর্ষণীয় হয়। সাথে সাথে শিক্ষ প্রতিষ্ঠানগুলোর নকশা ও রং পরিকল্পিত হওয়া উচিৎ যা বেশিরভাগ শিক্ষার্থীদের বয়স, স্থানীয় পরিবেশ ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে মনোবিজ্ঞানীগণ নকশা করবেন। এ বিষয়টি অনেকে তুচ্ছ মনে করেন মনোবিজ্ঞান না জানার কারণে।

শিক্ষার্থীদের নির্দিষ্ট দিন পর পর পড়াশুনা ও আচরণ বিষয়ক কাউন্সেলিং-এর ব্যবস্থা করার প্রয়োজনীয়তাও কম নয়।

Post a Comment

0 Comments